শুক্রবার , ১ মে ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

প্রতিবেদক
The Daily World News
মে ১, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৫৫ এএম

শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিন আজ । শুক্রবার ( ১ মে) , মহান মে দিবস। বিশ্বের ৮০টিরও বেশি দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হবে।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে রাজপথে নামলে পুলিশের গুলিতে ১০ জন নিহত হন। তাঁদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত অমানবিক কাজ করতে বাধ্য করা হতো। এর প্রতিবাদে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত শ্রমিকরা ১৮৮৬ সালের ১ মে শিকাগোতে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে হে মার্কেট চত্বরে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে প্রাণহানির ঘটনা ঘটে। পরবর্তীতে বিতর্কিত বিচারে কয়েকজন শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়, যা শ্রমিক অধিকার আদায়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

দিবসটি ঘিরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত