বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

২১ আগস্ট গ্রেনেড হামলা; খালাসপ্রাপ্ত আসামিদের রায়ের বিরুদ্ধে শুনানি চলছে ‎

প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 17th July, 2025 10:37 am

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়েছে আপিল বিভাগে।
শুনানির শুরুতে এই মামলার পলাতক দুই আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিষ্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেয়া হয়।
এরপর রাষ্ট্র পক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট।

‎এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সিটি সাক্কুকে হারিয়ে মেয়র হলেন সূচী

সন্ত্রাস ও অর্থের প্রভাবমুক্ত রাজনীতি চায় এনসিপি: আখতার হোসেন

ক্লাব বিশ্বকাপে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

সংখ্যা লঘুদের দাসত্বের শিকল ভেঙে ফেলতে হবে: ওবাইদুল কাদের

এখনও ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাকি: আলী রীয়াজ

রোজায় সারাদেশে নিত্যপণ্যের বাজার চড়া, এক হালি লেবু ১৪০ টাকা

নিম্নচাপে উত্তাল সাগর: ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত ‎

শৈত্যপ্রবাহ বইছে ৪৪ জেলায়, অব্যাহত থাকার আভাস

কোকোর কবর জিয়ারত শেষে রিজভী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সকলের ব্যর্থতা: আলী রীয়াজ