বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

প্রতিবেদক

জুলাই ২৩, ২০২৫ ৫:১৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 23rd July, 2025 10:00 am

‎দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আজ বুধবার (২৩ জুলাই) থেকে কার্যকর হবে।

‎মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বরাবরের মতো স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
‎নতুন দর অনুযায়ী, আজ বুধবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হবে।
‎সবশেষ গত ৭ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০০ টাকা কমিয়েছিল বাজুস। তাতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি কমে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা দাঁড়িয়েছিল।
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা ও ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিপ্রতি ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মুখপাত্র আবু ওবেইদা নিহত, দাবি ইসরায়েলের

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন

রায়েরবাজারে ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ডাকসু নেতাদের

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’

৩৩ বছরের জীবনে ১৪ বছর কারাগারে, শেষে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ‘ধর্মযুদ্ধ’ হিসেবে ঘোষণা চেচেন বাহিনীর

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সকলের ব্যর্থতা: আলী রীয়াজ

আরব আমিরাতের পর সৌদির পক্ষ থেকেও সতর্কবার্তা পেল ইসরায়েল

২১ আগস্ট গ্রেনেড হামলা: আসামিপক্ষের আপিল শুনানি চলছে