রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

বাঁশখালীতে হা‌তির আক্রমণে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক

মার্চ ১৭, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হা‌তির আক্রমণে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।

শ‌নিবার (৯ মার্চ) বিকেলে পুলিশ ও বন বিভাগ বেলগাঁও চা বাগানের সাধনপুর পাহা‌ড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

রামদাশহাট পু‌লিশ তদ‌ন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘স্থানীয় জনগণ পাহাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুকু‌রিয়া বেলগাঁও চা বাগা‌ন কর্তৃপক্ষকে জানান। বাগানের ব্যবস্থাপক মো. আবুল বাশার বিষয়টি পুলিশ এবং বন‌বিভাগকে অব‌হিত করেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তবে নিহতের প‌রিচয় পাওয়া যায়‌নি।’

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তা (কালীপুর রেঞ্জ) মনোয়ার হোসেন জানিয়েছেন, ফজরের নামাজের পরে পারিবারিক কবরস্থানে জিয়ারত করার সময় একটি হাতি তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। বন বিভাগের একটি দল ঘটনাটি পরিদর্শন করতে ঘটনাস্থলে গেছেন, বলেন তিনি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোয়ার আরও বলেন, আমরা নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আবেদন করতে বলেছি। তারা আবেদন করলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।

স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় জনগণ পাহাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুকু‌রিয়া বেলগাঁও চা বাগা‌ন কর্তৃপক্ষকে জানায়। বাগানের ব্যবস্থাপক মো. আবুল বাশার বিষয়টি পুলিশ এবং বন‌বিভাগকে অব‌হিত করেন। পরে এলাকাবাসীর সঙ্গে বনবিভাগের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গুগল ম্যাপে লাইভ লোকেশন ট্র্যাক করবেন যেভাবে

অপরাধীদের জন্য অনুকম্পার কোনো সুযোগ নেই: ফখরুল

আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামি ট্রাইব্যুনালে, অভিযোগ গঠন আজ

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এক ওভারেই স্বপ্ন শেষ, শ্রীলঙ্কার কাছে সিরিজ হার বাংলাদেশের

গাজায় লাইভ সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭, শনাক্ত হয়নি ৬ জনের মরদেহ

ইরানের হামলা ঠেকাতে সি-র‍্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন যুক্তরাষ্ট্রের

দাঁড়িপাল্লা-শাপলা কলির আসন সমঝোতা ‎এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দেশের প্রতিনিধিদলের বৈঠক