Monday , 13 July 2026 |
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ডিএসসিসি প্রশাসক ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন, ব্যবহার না কমলে সমাধান কঠিন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম

ঢাকায় জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন, এর ব্যবহার কমানো না গেলে জলাবদ্ধতা ঠেকানো কঠিন বলে মনে করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনর (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

সোমবার (১৩ জুলাই) সকালে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, জলজট হওয়া সবগুলো এলাকায় পানি চলাচলের রাস্তায় পলিথিন জমে ছিল। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা বিপুল পরিমাণ পলিথিন সংগ্রহ করেছেন। তাই পলিথিন বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা উত্তরাধিকার সূত্রে পাওয়া। ঢাকার খালগুলোকে পুনরায় আগের অবস্থায় ফেরানো গেলে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া, ঢাকার পানি বুড়িগঙ্গা বা শীতলক্ষ্যায় নেওয়া গেলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

এ সময় তিনি ঢাকার ৪১৬ বছর উপলক্ষ্যে ৭ দিনব্যাপী ঢাকা উৎসবের ঘোষণা করেন।

সর্বশেষ - সারাদেশ