রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ১৯, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি গ্রাহকদের ভোগান্তি। গত কয়েকদিনের মতো আজও রোববার (১৯ এপ্রিল) ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের সেই চিরচেনা  ভিড় দেখা যাচ্ছে।

রাজধানীর আসাদ গেট ও পরীবাগের বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, আগের মতোই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। লাইনে দাঁড়িয়ে তেল কিনছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা। তাদের অভিযোগ, রাত থেকে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত চাহিদার তেল।

তবে দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে মেলেনি কোন ধরনের স্বস্তি, অনেক পাম্পেই নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মধ্যে।

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবেই সরকার নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে। আজ শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া এই দামে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ভোক্তাদের আশঙ্কা, এই বাড়তি দাম শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের বাজারেও।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

গর্ভাবস্থায় বমি বমি ভাব কাটাতে করণীয়

ভালো প্রস্তাব পেলে ফিরিয়ে দেবেন না মাহি

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থার নির্দেশ

রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না: জামায়াত আমির

বিএনপি দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন আজ

আজ মধ্যপ্রাচ্যগামী ৩৪টি ফ্লাইট স্থগিত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ‘ধর্মযুদ্ধ’ হিসেবে ঘোষণা চেচেন বাহিনীর

ইভিএমে কারচুপির শঙ্কা, স্ট্রং রুম পাহারা দিলেন মমতা ব্যানার্জি

গত দেড় দশকে হিসাব কারচুপিতেই বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা