বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

গুদাম থেকে পৌনে দুই কোটি টাকার চাল আত্মসাৎ, দুদকের মামলা

প্রতিবেদক

মার্চ ৭, ২০২৪ ৮:০৪ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. শাকিল আহমেদকে (৩৯) আসামি করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। এ মামলায় ক্ষমতার অপব্যবহারসহ এক কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা মূল্যের চাল এবং ৩৮০টি খালি বস্তা আত্মসাতের অভিযোগ আনা হয়।

বুধবার (৬ মার্চ) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বাদী হয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ পারভীনের কাছে মামলা দায়ের করেন।

দুর্নীতি দমন কমিশনের (পিপি) সঞ্জিব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, আসামি শাকিল আহমেদ ২০২১ সালের ৯ মার্চ থেকে ২০২৩ সালের ১৭ অক্টোবর পর্যন্ত মুক্তাগাছা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে দ্বায়িত্ব পালন করেন। এরমধ্যে ২০২৩ সালের ১০ অক্টোবর তাকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে বদলি করা হয়। কিন্তু ওই বছরের ১৯ অক্টোবরের মধ্যে তাকে দায়িত্ব হস্থান্তরের নির্দেশনা দেওয়া হলেও আসামি তা পালন না করে গাঢাকা দেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে ওই গুদামে ৩২৮.৯৮০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৮০টি খালি বস্তা ঘাটতি পায়। এতে সর্বমোট এক কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. শাকিল আহমেদ বলেন, শুনেছি মামলা হয়েছে। এ নিয়ে এখন আমার কিছু বলার নেই।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দেশের প্রচলিত আইন জানা সবার দায়িত্ব: আইজিপি

নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতার ঝুঁকি— টিআইবি’র সতর্কবার্তা

মাছ-মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিলো কৃষি অধিদপ্তর

জিম্মিদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’দের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিসের জন্য রাষ্ট্রের ব্যর্থতাই দায়ী— বলছেন বিশ্লেষকরা

‎বাঁধ ভেঙে ফেনীর ২০ গ্রাম প্লাবিত, পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ

ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আজ

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থার নির্দেশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে: গভর্নর

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বন্ধু না প্রতিদ্বন্দ্বী?