রবিবার , ৬ জুলাই ২০২৫ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

একটি কুচক্রীমহল বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে: ফখরুল

প্রতিবেদক

জুলাই ৬, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 6th July, 2025 12:06 pm

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। দলটিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল। তারা কোন উদ্দেশ্যে এটা করছে সেটি জানা প্রয়োজন।
‎রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমাদের উদ্দেশ্য নিয়ে কারও কোনও সন্দেহ থাকতে পারে না। আমাদের লক্ষ্য পরিস্কার, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা যে গণতন্ত্রকে হরন করেছে আমরা সেটি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে। ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপি আগ্রহী। এজন্যই দলের প্রতিনিধিরা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন।
জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আগেই আমাদের মতামত দিয়ে দিয়েছি। এরপর এ বিষয়ে আর কোনও আলোচনা হয়নি। তবে বিএনপি আলোচনার জন্য প্রস্তুত।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাজারীবাগে বিছানায় মিললো কিশোরীর মরদেহ

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২

কাজাখস্তান ভ্রমণে আকর্ষণীয় যা যা দেখবেন

বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা লুক্সেমবার্গের

নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, কর ফাঁকিও সহজ: গভর্নর

শিশুদের ওপর অন্যায্য চাপ সৃষ্টি না করতে প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

গত দেড় দশকে হিসাব কারচুপিতেই বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি