সোমবার , ১১ মার্চ ২০২৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ৬ কর্মকর্তার পদায়ন

প্রতিবেদক

মার্চ ১১, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে চার অতিরিক্ত আইজিপিকে ইউনিটগুলোর প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া দুই অতিরিক্ত আইজিপিকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

রেলওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ অধিদপ্তরের দেবদাস ভট্টাচার্য্য, ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম, নৌপুলিশের প্রধান হিসেবে দায়িত্ব

পেয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভুঞা।

এছাড়া পুলিশ অধিদপ্তরের খন্দকার লুৎফুল কবির ও মো. তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

লিটারে ডিজেল ৭৫ পয়সা, পেট্রোল ৩ ও অকটেনের দাম ৪ টাকা কমলো

শপথ নিলেন এনসিপির ৬ এমপি

ইফতার মাহফিলে বাধা না দিতে ছাত্রদলের অনুরোধ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা

আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা জবাব দিচ্ছে ইরানও

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস: আজ মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত