শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যৎ ভোটের মানদণ্ড

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ২৩, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সকল ভোটের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠককালে নির্বাচন ছাড়াও শ্রম আইন, পরিকল্পিত শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য অংশীদারদের উপস্থিতি আশা করছে ঢাকা। সরকার ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গত ১৮ মাসে সংস্কার কাজে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনের পর জয়ী দলের সাথে কাজ করার আগ্রহ জানান।

এছাড়া, সার্ক পুনরুজ্জীবিত করা এবং আসিয়ান সদস্যপদ পাওয়ার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দেশে বছরে পাটের উৎপাদন ১৫ লাখ টন

মার্কিন শুল্কারোপের আদ্যোপান্ত: সর্বোচ্চ সিরিয়ায়, সবচেয়ে কম ইউরোপিয়ান দেশগুলোতে

নাজমুল ইসলামকে বিসিবির নোটিশ, পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা

কর্ণফুলীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, পাশের কক্ষে ঝুলন্ত অবস্থায় স্বামী

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২

রোজা শুরুর আগেই লেবু ও শসার বাজারে আগুন

প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটির

রোজার আগের দিন অস্থির লেবুর বাজার, চড়া শসা-বেগুন

রূপগঞ্জে গাউছিয়া মার্কেটের কাঁচাবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড