সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

নারীদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ২৭, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম

দেশের নারীদের ফ্যামিলি কার্ডের পাশাপাশি রান্নার সুবিধার জন্য এলপিজি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে জিয়াউর রহমানের উন্মোচিত নামফলকের পাশেই উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধানমন্ত্রী নারী শিক্ষা ও কল্যাণে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সরকার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালু করবে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে। এছাড়া দেশের মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, সরকারের প্রত্যেকটি কর্মসূচী হবে মানুষের জন্য। এর আগে কৃষিকার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। আগামী ২ থেকে ৪ মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কলকারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, খাল ভরাট ও দখলের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে, ফলে কৃষকরা কোনো উপকার পাচ্ছেন না। এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং প্রায় ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। এছাড়া খাল পুনঃখনন শেষে এর দুই পাশে প্রায় ৩ হাজার গাছ রোপণ করা হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার বিদায়ের পর সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। সরকার সেই সনদের প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। তবে কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে এই সনদের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শার্শার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন। বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সর্বশেষ - সারাদেশ