Tuesday , 12 May 2026 |
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:১৮ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ তথা ‘অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়’ রয়েছে বলে মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১১ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর শর্ত নিয়ে দুই পক্ষের এখনো একমত না হতে পারাকেই এর প্রধান কারণ হিসেবে মনে করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতির অবস্থা এমন, যেন একজন ডাক্তার এসে বলছেন, ‘স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।’

ইরানের পাল্টা প্রস্তাবকে ‘নির্বোধের মতো’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটি একটি নির্বোধের মতো প্রস্তাব এবং কেউই এটি গ্রহণ করবে না— যদিও ওবামা বা বাইডেন এটি গ্রহণ করতেন। তারা যা কেড়ে নিয়েছে তা ছিল আরও অনেক বেশি ভয়াবহ।’

এসময় ইরানের সামরিক সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ইরানের নৌশক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘তাদের ১৫৯টি জাহাজ ছিল, এখন আর একটিও নেই। শুধু কয়েকটি ছোট স্পিডবোট বেড়াচ্ছে। এগুলোর মধ্যে থেকে আমরা একদিনে আটটি ধ্বংস করে দিয়েছি।’

সর্বশেষ - সারাদেশ