মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

প্রতিবেদক

জুলাই ২২, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 21st July, 2025 11:18 pm

‎রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোকে যোগ দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২১ জুলাই) সংস্থাটির বাংলাদেশ মিশন এক বার্তায় এ তথ্য জানায়।

তাতে বলা হয়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
‎এতে আরও বলা হয়, জাতিসংঘ নিহতদের পরিবার এবং পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। আগামীকাল মঙ্গলবার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে জাতিসংঘের বাংলাদেশ মিশন যোগ দেবে। তাছাড়া, এই মর্মান্তিক জরুরি পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

‎৭ জুলাই: দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করে ‘বাংলা ব্লকেড’

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

ডেঙ্গুতে শিশুসহ দুইজনের প্রাণহানি, হাসপাতালে ৩৩৭

ঢাকা-৮ আসন আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব: মির্জা ফখরুল ‎

শেষ হলো মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার সাক্ষ্য

হাইকোর্টের রায় নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: আইএসপিআর

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী