সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দেশের প্রতিনিধিদলের বৈঠক

প্রতিবেদক
The Daily World News
মার্চ ৩০, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:১১ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে প্রথম দিনের মত বৈঠক হয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের মাঝে।

রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাদে  আলোচনায় বসেন এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী।

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালি পুনরায় চালুর ব্যাপারটি। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, চলমান যুদ্ধ দ্রুত ও স্থায়ীভাবে শেষ করার সম্ভাব্য উপায়গুলো আলোচনা করেছেন তারা।

এছাড়া ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়েও কথা হয়েছে তাদের। চারপক্ষীয় এ বৈঠকের আগে আগত ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথকভাবেও মতবিনিময় করেন দার।

আজ সোমবার দ্বিতীয় ও শেষ দিনের মত আলোচনায় বসার কথা রয়েছে দেশগুলোর প্রতিনিধিদের।

সর্বশেষ - সারাদেশ