মঙ্গলবার , ৫ মে ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ভোটের মাঠে সুপারহিট অভিষেক বিজয়ের, সরকার গঠনে জোটের অঙ্ক মিলবে

প্রতিবেদক
The Daily World News
মে ৫, ২০২৬ ৭:১৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৫৬ এএম

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় সিনেমার পর্দার মতোই ভোটের মাঠে সুপারহিট বাজিমাত করেছেন। বছর দুয়েক আগে রাজনীতির মাঠে গঠন করেন তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) দল। সদ্য বিধানসভা নির্বাচনে ১০৭টি আসন নিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় এবং তার দল এখন সরকার গঠনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন আরও ১১টি আসন। নির্বাচনে ৬০টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে)। সূত্র বলছে, আগামী ৭ মের মধ্যেই শপথ অনুষ্ঠান হতে পারে।

বিজয় থালাপাতি প্রায় ৭০টি চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় ধরনের চমক দেখিয়েছেন তিনি। তার দল রাজ্যের একক বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। তিনি নিজে পেরাম্বুর এবং ত্রিচি ইস্ট, দুই আসনেই জয় পেয়েছেন। দীর্ঘদিন ধরে ডিএমকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চেন্নাইয়েও বড় সাফল্য পেয়েছে টিভিকে। সেখানে ১৬টির মধ্যে ১৪টি আসনে জয় পেয়েছে দলটি।

পুরো নির্বাচনী প্রচারণায় বিজয় এই লড়াইকে ডিএমকের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে তুলে ধরেন। তিনি জোটের প্রস্তাব প্রত্যাখ্যান করে একাই নির্বাচনে অংশ নেন। কারণ কোনো দল ক্ষমতা ভাগাভাগিতে রাজি হয়নি। এখন ফলাফলে সেই সিদ্ধান্ত সফল হয়েছে বলেই মনে হচ্ছে। তবে শেষ পর্যন্ত সরকার গঠন নির্ভর করবে নির্বাচনের পরের রাজনৈতিক সমীকরণ কতটা দক্ষতার সঙ্গে সামলাতে পারেন তার ওপর। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পর্দার আড়ালে জোর আলোচনা চলছে।

তামিলনাড়ুতে সরকার গঠনে প্রয়োজন ১১৮ আসন। কিন্তু ২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকের হাতে আছে এর চেয়ে ১১টি আসন কম। ফলে সরকার গড়তে দলটির এখন অতিরিক্ত সমর্থন দরকার। এতে প্রশ্ন উঠেছে, টিভিকে কি জোটের অঙ্ক মেলাতে পারবে, নাকি রাজ্য ঝুলন্ত বিধানসভার দিকে যাচ্ছে?

এককভাবে সবচেয়ে বড় দল হওয়ায় টিভিকেকেই আগে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন রাজ্যপাল। শুরুতে সংখ্যালঘু সরকার হিসেবেও যাত্রা করতে পারে দলটি। তবে টিভিকের নেতারা বলছেন, তারা অন্য দলের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী।

তাদের নজর এখন ডিএমকে জোটের কয়েকটি দলের দিকে। এর মধ্যে রয়েছে কংগ্রেসের ৫ আসন, সিপিআইয়ের ২, সিপিআইএমের ২ এবং বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির ২ আসন। দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ২০০৬ সালেও সংখ্যালঘু ডিএমকে সরকার বাইরে থেকে সমর্থন নিয়ে টিকে ছিল। তাই এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

বিশেষ করে কংগ্রেস নির্বাচনের আগেই টিভিকের সঙ্গে জোটের সম্ভাবনা যাচাই করেছিল। ডিএমকের কাছ থেকে বেশি আসন পেতে সেই সম্ভাবনাকে চাপ হিসেবেও ব্যবহার করেছিল দলটি। এতে জোটের ভেতরে আগেই টানাপোড়েন ছিল বলে মনে করা হচ্ছে।

বিজয়ের দলের সামনে আরেকটি সম্ভাবনা হলো পিএমকের ৫ আসনের সমর্থন পাওয়া। তবে এআইএডিএমকের সঙ্গে সমঝোতার সম্ভাবনা কম। কারণ দলটি এখন বিজেপির মিত্র, আর বিজয় বিজেপিকে আদর্শিক প্রতিপক্ষ হিসেবে দেখেন।

এদিকে, টিভিকের মাদুরাভয়াল আসনের ৩০ বছর বয়সী প্রার্থী রেভান্থ চারণ সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী। এনডিটিভিকে তিনি বলেন, অস্থিরতার কোনো আশঙ্কা নেই, আমরাই সরকার গঠন করবো।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটির শীর্ষ নেতৃত্ব। সরকার গঠনের পরবর্তী পদক্ষেপ ও গুরুত্বপূর্ণ তারিখও শিগগিরই জানানো হতে পারে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হিজাব পরা প্রধানমন্ত্রী নিয়ে মন্তব্যে তীব্র বাগযুদ্ধ, মুখোমুখি ওয়াইসি-হিমন্ত

১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি

২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় সপ্তম

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ

শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস

ওজনে জালিয়াতি, গ্রেপ্তার ৪