শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ১১, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:০১ এএম

ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন ওরিয়ান মহাকাশযান।

স্প্ল্যাশ ডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন, সুস্থ আছেন তিনিসহ চার নভোচারী।

১০ দিনের মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন মহাকাশচারীরা। রেকর্ড গড়েছেন চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। সেসময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল।

১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস-২ মিশন।

সর্বশেষ - সারাদেশ