বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

এবার বরখাস্ত হলেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ২৩, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ এএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নৌবাহিনীতে বড় ধরনের রদবদল হয়েছে। এবার মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলানকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটা জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন মুখপাত্র শন পারনেল। তবে তাকে সরিয়ে দেওয়ার স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।

জন ফেলানের স্থলাভিষিক্ত হবেন মার্কিন নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হাং কাও।

জন ফেলানের এই বরখাস্ত সামরিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে জন ফেলান সর্বশেষ।

২০২৫ সালের মার্চে দায়িত্ব নেওয়া ফেলান ডোনাল্ড ট্রাম্পের মনোনীত। সামরিক বাহিনীতে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্পের প্রচারণার বড় দাতা ছিলেন তিনি।

সর্বশেষ - সারাদেশ