বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ

প্রতিবেদক

মার্চ ২৭, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় জমি ব্যবসা নিয়ে পুরোনো দ্বন্দ্বে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে কায়েতপাড়ার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন ৯ বছরের শিশু মো. আরিফ, মুক্তার হোসেন (৬০), মো. আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামীম (২৫), নুর হোসেন (২৪) ও রোমান (২০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত ব্যক্তিরা শটগানের ছোড়া ছররা গুলিতে আহত হয়েছেন। তাঁরা সবাই আশঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিভিন্ন আবাসন কোম্পানির পক্ষে জমি বেচাকেনা ব্যবসা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পাশপাশি বাড়ির বাসিন্দা এই দুই পক্ষের মধ্যে প্রায় সময়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে গত রোববার রাতে নাওড়া এলাকার বাসিন্দা নাজমুল হোসেনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। পরে রূপগঞ্জ থানা পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, পুরোনো বিরোধ থেকে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সকালে তাঁরা সংঘর্ষে জড়ান। এ ঘটনায় আটজন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন বলে জেনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাওড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা তিনটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে।’

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে জামায়াত আমির চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনাদের ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাবো না

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ‎

নাজমুল ইসলামকে বিসিবির নোটিশ, পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যৎ ভোটের মানদণ্ড

রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প

‎৭ জুলাই: দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করে ‘বাংলা ব্লকেড’

ঈদের সাত দিন আগে থেকে সড়কের নির্মাণকাজ বন্ধ থাকবে

হাতিরপুলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

২০২৬ সালে সবচেয়ে বেশি ও কম সময় রোজা রাখবে যেসব দেশ

২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ