বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ‎

প্রতিবেদক

আগস্ট ৭, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সারাদেশ | 7th August, 2025 11:10 am

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ধনবাড়ি উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জামালপুরের চরপালিশা গ্রামের জিন্নত আলীর ছেলে আল আমীন,আমিনুলের ছেলে স্বপন মিয়া ও হাসিল মনিকাবাড়ি এলাকার মৃত নূর ইসলামের ছেলে জুয়েল (পিকআপ চালক)। এছাড়াও এসময় আহত হয় ময়মনসিংহ জেলার সদরের পান্ডাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সানি মিয়া।
‎ধনবাড়ী থানার উপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিকআপ ভ্যানটি জামালপুরের দিকে আর মোটরসাইকেল ঘাটাইল ক্যান্টনমেন্ট মাঠে যাচ্ছিল।
‎তিনি আরও বলেন, সানীর সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা ছিল। তার এলাকার ভাই হিসেবে আলামিন ও স্বপন নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই যাওয়া আর হলো না। বিলাসপুর বটতলা এলাকায় পেট্রোল পাম্পের সামনে গাড়ি দুটির দ্রুত গতির কারনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আলামিন ও স্বপন নিহত হন, আহত হয় পরিক্ষার্থী সানী। অপরদিকে পিকআপ ভ্যান চালক জুয়েলও ঘটনাস্থলেই নিহত হন।

‎তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছে। আইনী পক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে। পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাসার ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গালিফ গ্রেফতার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দেশের প্রতিনিধিদলের বৈঠক

ভূ-গর্ভে যাচ্ছে চট্টগ্রামের ডিশ-ইন্টারনেটের তার

গ্যাস সিলিন্ডার থেকে ছড়ানো আগুনে প্রাণ গেল আরও দুজনের

আইপিএল উদ্বোধনে যে তারকারা পারফর্ম করবেন

গাজায় নিহত আরও ১১১ ফিলিস্তিনি

গুগলের এআই জিমিনি আইফোনে ব্যবহার করবেন যেভাবে

উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকা ছাড়বেন ১১ জানুয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ভ্যান্স-রুবিও

আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার