Monday , 25 March 2024 |
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

বিসিবির ঘোষণা আসছে, আইপিএল শেষ মুস্তাফিজের!

চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেক রাঙালেও এবারের আইপিএলে দীর্ঘ হচ্ছে না মুস্তাফিজুর রহমানের ভবিষ্যৎ। জিম্বাবুয়ে সিরিজের জন্য কাটার মাস্টারকে জাতীয় দলের ক্যাম্পে থাকার নির্দেশনা দিয়েছে ক্রিকেট বোর্ড। এই সিরিজের

পর আইপিএলের বাকি অংশ খেলার সুযোগ থাকলেও ইনজুরি শঙ্কায় মুস্তাফিজকে আর অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন নয়, চেন্নাইয়ের জার্সিতে নিজের অভিষেক রাঙিয়েছেন মুস্তাফিজুর রহমান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের আসরেও ফেবারিট। প্রথম ম্যাচে কাটার মাস্টারের পারফরম্যান্স দলটার বোলিং বিভাগে তার গুরুত্ব বেশ

ভালোভাবেই প্রমাণ করেছে। ধারাবাহিকতা থাকলে সিএসকের এবারের মৌসুমের ভাগ্য নির্ধারণে কাটার মাস্টার হতে পারেন ট্রাম্প কার্ড। তবে মুস্তাফিজের সার্ভিস কি চেন্নাই পুরো মৌসুমজুড়ে পাবে? আইপিএলের জন্য বিসিবির কাছে চাওয়া

অনাপত্তিপত্রে এই বাঁহাতি পেসারের ছুটি মঞ্জুর করা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে সিরিজ নির্ধারিত হওয়ায় মুস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

তবে মুস্তাফিজকে নিয়ে ভিন্ন পথেও হাঁটতে পারত বিসিবি। একে তো ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। দ্বিতীয়ত, বিশ্বকাপ প্রস্তুতির অংশ হওয়ায় টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখতে পারত বেঞ্চ শক্তিমত্তা। পাইপলাইনে তানজিম সাকিব-

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল ফাইনাল। প্লে অফ পর্ব মাঠে গড়াবে মে মাসের মাঝামাঝি। এদিকে ২৮ এপ্রিল বাংলাদেশে এসে ৩ মে শুরু হবে টাইগারদের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম

টি-টোয়েন্টি ম্যাচ। অবশ্য প্রস্তুতি শুরু হবে এরও আগে। চট্টগ্রাম ঘুরে মিরপুরে ১২ মে সিরিজের শেষ ম্যাচ।

তাতে আইপিএলে মুস্তাফিজের ভবিষ্যৎ কি? বিসিবি সূত্রের খবর, জিম্বাবুয়ে সিরিজের আগে থেকেই কাটার মাস্টারকে জাতীয় দলে যোগ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তবে ৫ ম্যাচের সিরিজে এই পেসারকে বিশ্রাম দিয়ে খেলাবে টিম

ম্যানেজমেন্ট। মূলত ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণেই দলের গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ।

হাসান মাহমুদদের মতো পেসাররা পর্যাপ্ত ম্যাচ পাচ্ছেন না। এই সিরিজ তাদের জন্য হতে পারতো নিজেদের প্রমাণের মঞ্চ। অন্যদিকে, কাটার মাস্টার পেতেন আরও বেশি কম্পেটেটিভ ক্রিকেট খেলার সুযোগ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না: নাহিদ

নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

ঢাকার দোহারে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর কষ্টে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

Casea: Il Nuovo Orizzonte del Divertimento Digitale in Italia

Casea: Il Nuovo Orizzonte del Divertimento Digitale in Italia

কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: বিচার শুরুর আদেশ

CashiMashi im Rampenlicht: Eine detaillierte Betrachtung des Online-Spielerlebnisses

CashiMashi im Rampenlicht: Eine detaillierte Betrachtung des Online-Spielerlebnisses