শনিবার , ৯ মার্চ ২০২৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ভোট গণনার সময় হট্টগোল, ৫ আইনজীবী রিমান্ডে

প্রতিবেদক

মার্চ ৯, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ৫ আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে পাঠানো ৫ আইনজীবী হলেন- অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী।

শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

অপরদিকে আসামি পক্ষের আইরজীবীরা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার জামিনের আবেদন নাকচ করে তাদের প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ৮ মার্চ রাতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ (এস আর সিদ্দিকী সাইফ) বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন।

এ মামলায় আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি, সুযোগ পেলো স্কটল্যান্ড

অনলাইনে টাকা আয়ের প্রলোভন, ডিএমপির সতর্কবার্ত

রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইরানে নিহত বেড়ে হাজার, ক্ষেপণাস্ত্র-ড্রোনে জবাব দিচ্ছে আইআরজিসি

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ‎

ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষাণা তারেক রহমানের

ফুরিয়েছে হাম,পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুর ‎নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত বিজিবি; কেউ যেন ভোটের প্রক্রিয়ায় ব্যাঘাত না ঘটায়

রোববার কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে পৌঁছাতে পারল না ইতালি