বুধবার , ৯ জুলাই ২০২৫ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

‎বাঁধ ভেঙে ফেনীর ২০ গ্রাম প্লাবিত, পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ

প্রতিবেদক

জুলাই ৯, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সারাদেশ | 9th July, 2025 9:11 am

‎ফেনী করেসপনডেন্ট:

‎ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৮ স্থানে ভেঙেছে বাঁধ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ভাঙন শুরু হয়। কোথাও কোথাও নদীর পানি বেড়িবাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র গতিতে বাড়ছে পানি।

এখানকার বাসিন্দারা চরম অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রাত কাটিয়েছেন।

নিরাপদে থাকতে রাতেই আশ্রয়কেন্দ্রে উঠেছেন অনেকেই। জেলা প্রশাসক (ডিসি) জানিয়েছেন, ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

‎এদিকে, ফুলগাজীতে দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বরইয়া, নিলক্ষীসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ঢুকে দোকানপাট পানিতে নিমজ্জিত হয়েছে। পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা, মধ্যম ধনীকুন্ডা, রামপুর, দুর্গাপুর ও রতনপুর প্লাবিত হয়েছে। এ ছাড়া পরশুরামের বল্লামুখায় ভারতের অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত দুই দিনের টানা বর্ষণে ফেনী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকা থেকে এখন পানি কমতে শুরু করেছে। তবে যেসব নিচু এলাকা রয়েছে, সেসব নিচু ঘরগুলো থেকে পানি কমলেও এখনো বসবাসের উপযোগী হয়নি। চরম ভোগান্তিতে রাত পার করছেন তারা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ গড়তে বাণিজ্যের আধুনিকায়ন অপরিহার্য: এফবিসিসিআই

‎৭ জুলাই: দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করে ‘বাংলা ব্লকেড’

সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প

তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন: সারজিস

এক দিন ছুটি নিলেই ঈদে কাটাতে পারবেন ১০ দিন

বিয়ে করেছেন সংগীতশিল্পী মিলন

ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ ফিলিস্তিনির মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ শুরু

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা