শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ছাত্রলীগকর্মীর গুলিতে ছাত্রদলকর্মী নিহত

প্রতিবেদক

মার্চ ১৫, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মিল্লা শাসনগাছায় আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগকর্মীর গুলিতে ছাত্রদলকর্মী জামিল হাসান অর্ণব (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১৫ মার্চ) বেলা আড়াইটায় শাসনগাছা মধ্যপাড়ায় আবুল কাশেম গং ও মোলা বাড়ির রাব্বি ও সাক্কু গংয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে

নিহত অর্ণব শাসনগাছা মধ্যপাড়ার আজহার মিয়ার ছেলে। তিনি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী। এ ঘটনায় শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিকের (২৮) ডানপায়ে গুলি লেগেছে। এ ছাড়া নুরুল আফসার মোহনের (২২) পিঠে এবং নাজমুল হাসানের (২৬) হাতের নিচে, আরেকজনের কোমরে গুলি লেগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ জুমার নামাজের পর শহরতলী শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসে কর্মরত অবস্থায় নিহত অর্ণবকে একই এলাকায় ছাত্রলীগকর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করে। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির বলেন, অর্ণব আমাদের কর্মী, অর্ণব সাংগঠনিকভাবে দুর্বল থাকায় তাঁকে হত্যা করা হয়েছে। এবারের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তাঁর নাম বিবেচনায় রাখা হয়েছিল।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল dhakadaily.com.bd লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dhakadaily2021@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আইপিও আবেদনে বিনিয়োগের শর্ত তুলে নেওয়ার সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের মাঠে এখন সুরের লড়াই, তারুণ্য ও প্রযুক্তিতে বদলে গেছে নির্বাচনী প্রচারণা

ক্লাব বিশ্বকাপে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরীয় সেনাদের ‘বীর’ আখ্যা দিলেন কিম

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন: র‌্যাব

গ্যাস সিলিন্ডার থেকে ছড়ানো আগুনে প্রাণ গেল আরও দুজনের

দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি: কাদের

প্রার্থিতা ফিরে পেতে ষষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান