Thursday , 21 March 2024 |
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ফরিদপুরে ইফতারির সময় তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত ২২

ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে ইফতারির সময় তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। এ সময় একটি বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার হামিরদী ইউনিয়নে মনসুরাবাদ বাজারে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে উপজেলার মনসুরাবাদ গ্রামের স্কুলছাত্র সাজ্জাদ হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে পার্শ্ববর্তী খাপুরা গ্রামের বাইজিদের কথা-কাটাকাটি হয়। তখন বিষয়টি এলাকার মাতুব্বররা মীমাংসা করে দেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে সাজ্জাদ হোসেন খাপুরা গ্রাম এলাকায় গেলে বাইজিদের লোকজন তার ওপর হামলা করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গারডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ভ্যান্স-রুবিও

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা

Bizon Casino: Odkryj Dziki Zachód Rozrywki w Świecie Kasyn Online

Bizon Casino: Odkryj Dziki Zachód Rozrywki w Świecie Kasyn Online

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ

হাসপাতালে গিয়েও করানো যাচ্ছে না ডোপ টেস্ট, বিপাকে সেবাপ্রত্যাশীরা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা

সংখ্যা লঘুদের দাসত্বের শিকল ভেঙে ফেলতে হবে: ওবাইদুল কাদের

রেলমন্ত্রীর দাবি পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

partypoker: Die ultimative Analyse des Online-Pokererlebnisses in Deutschland

partypoker: Die ultimative Analyse des Online-Pokererlebnisses in Deutschland