রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

কুমিল্লায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

প্রতিবেদক

মার্চ ১৭, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

গরমে রেললাইন বেঁকে গিয়ে কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চাঁদপুর কক্সবাজারমুখী সব ট্রেন চলাচল বন্ধ আছে।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লিয়াকত আলী মজুমদার জানান, এদিন নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ের এই কর্মকর্তা বলেন, ‘হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছে। অন্তত তিন থেকে চারজন গুরুতর আহত হয়েছে। ট্রেনটিকে উদ্ধার করতে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম অভিমুখী লাইন সচল আছে। ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাছ-মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিলো কৃষি অধিদপ্তর

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

সাবেক সচিবের মেয়ে চুরি করেছে ৮০০ মোবাইল, ডাক্তার সাজতে গিয়ে ধরা

মার্কিন শুল্কহারের সুফল পাচ্ছেন উদ্যোক্তারা, জ্বালানি সংকট দূর করার আহ্বান ‎

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন: র‌্যাব

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: পটুয়াখালী থেকে আরও এক আসামি গ্রেফতার

এজলাসের ভেতরে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার