রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

স্বামীর মৃত্যুর ১২ ঘণ্টা পর চলে গেলেন স্ত্রীও

প্রতিবেদক

মার্চ ১৭, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর স্টপ স্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নার্গিস খাতুন (২৫) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। রোববার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। এর মাত্র ১২ ঘণ্টা আগে সকাল ৭টার দিকে মারা যান তার স্বামী মহিদুল। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ছয়জনে।

নিহতের মামাতো ভাই নুরান বলেন, আমার বোন একটি কোম্পানিতে চাকরি করতো। তার স্বামী মহিদুল চাকরি করতো একটি গোডাউনে। মহিদুল সকাল ৭টার দিকে মারা যান, আর আমার বোন নার্গিস সন্ধ্যা ৭টার দিকে মারা যায়।

নার্গিস খাতুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পূর্ব ভেড়া খোলার আব্দুর রাজ্জাকের মেয়ে। গাজীপুর এলাকায় থাকতো। সাজিদ নামে তাদের তিন বছরের একটা ছেলেসন্তান রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, গাজীপুর এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের ১৩ নম্বর বেডে নার্গিস নামের একজনের মৃত্যু হয়। তার শরীর ৯০ শতাংশ দগ্ধ ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্নের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ে ক্লাস নেয়ার চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক: কিছু বিষয় অমীমাংসিত রেখে দ্বিতীয় দিনের আলোচনা শেষ

রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুন কি ক্ষমা পেতে পারেন?

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি

‎টানা বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচাবাজারে, বেড়েছে মাছের দাম

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

নেপালে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ‎

হাজারীবাগে বিছানায় মিললো কিশোরীর মরদেহ

রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা