রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

গ্যাস সিলিন্ডার থেকে ছড়ানো আগুনে প্রাণ গেল আরও দুজনের

প্রতিবেদক

মার্চ ১৭, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনের ঘটনায় দগ্ধ আরিফুল ইসলাম ও মইদুল নামের আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালে পাঁচজনে। আজ রোববার (১৭ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আজ রোববার বেলা ১১টায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, আরিফুলের শরীরের ৭০ শতাংশ আর মইদুলের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাদের। সেখানেই মারা যান তারা।

জানা গেছে, আরিফুলের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামে। বাবার নাম আ. রাজ্জাক বিশ্বাস। পরিবার নিয়ে কালিয়াকৈরে থাকতেন তিনি। আর মইদুলের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেড়াখোলা গ্রামে। বাবার নাম সাবেত খা। কালিয়াকৈরে একটি গোডাউনে কাজ করতেন তিনি।

এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) সকালে সোলাইমান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। পরদিন শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় তায়েবা নামে এক শিশু ও শনিবার ভোরে মনসুর নামে আরও একজনের মৃত্যু হয়। সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ছিলেন।

গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৪ জন হাসপাতালে ভর্তি হন। এলাকাবাসী ও পুলিশ জানায়, তেলিরচালা টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী শ্রমিক কলোনি তৈরি করে ভাড়া দিয়েছেন। তার বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে পাশের দোকান থেকে তিনি নতুন গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসেন। বাড়িতে সেটি লাগানোর সময় সিলিন্ডারের চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। তখন তিনি গ্যাস সিলিন্ডারটি ছুড়ে মারেন বাইরে। এ সময় আশপাশে থাকা শিশু, নারী ও পথচারীর শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৪ জন দগ্ধ হন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
Journey Through the Reels: Unearthing the Magic of Circle of Life

Journey Through the Reels: Unearthing the Magic of Circle of Life

5 Lions Megaways: Ein majestätischer König der Kaskadenwalzen erobert Deutschland

5 Lions Megaways: Ein majestätischer König der Kaskadenwalzen erobert Deutschland

ফ্রিল্যান্সারের তিন কোটি টাকা লোপাট, ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রী অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে

৪০ বছরের শাসন আরও বাড়ানোর পথে উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি

A Spinkaszino.org titkai: Felfedezzük Magyarország egyik legkedveltebb online kaszinóját

A Spinkaszino.org titkai: Felfedezzük Magyarország egyik legkedveltebb online kaszinóját

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ভ্যান্স-রুবিও

বেইলি রোডে সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে: সিআইডি প্রধান

ঈদের সাত দিন আগে থেকে সড়কের নির্মাণকাজ বন্ধ থাকবে

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: আইএসপিআর