সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রমজান উপলক্ষে দেশবাসীকে ফখরুলের শুভেচ্ছা

প্রতিবেদক

মার্চ ১১, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১১ মার্চ) দলটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

সংযমের মধ্যদিয়ে প্রতিহিংসা, অসূয়া আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক—এ হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। আমি মাহে রমজানে সবার সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘প্রতি রমজানে এতিম থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে ইফতার করতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সেই প্রিয় নেত্রী অন্যায় ও অবিচারের শিকার হয়ে বন্দি এবং গুরুতর অসুস্থ। আসুন আমরা তার নিঃশর্ত মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করি।

পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এ পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মোমিন ব্যক্তি সারাদিন সবক্ষেত্রে সংযমী ও সতর্ক থেকে নিজেকে পরিশুদ্ধ রাখেন শুধু আল্লাহর নৈকট্য লাভের আশায়। রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম, কেননা এ মাসে মানুষের গুনাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রমজানের মূল প্রতিপাদ্য আল কোরআন। এর উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।’

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

৫১ টাকায় শুরু করে রেখে গেলেন ২৫ কোটির সম্পত্তি

এনআইডি সংশোধনে হয়রানি কমবে: ইসি সচিব

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে—প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর সমাগম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

‘এশা মার্ডার’ : ৩ খুনের রহস্য খুঁজছেন বাঁধন

কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেড় মাসে ১১৩ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, পড়ছে ইতিবাচক প্রভাব

ডিসেম্বরের মধ্যে ব্যাংকিং খাতে বড় সংস্কারগুলো করা হবে: অর্থ উপদেষ্টা

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ