সোমবার , ১১ মার্চ ২০২৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থার নির্দেশ

প্রতিবেদক

মার্চ ১১, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সোমবার (১১ মার্চ ২০২৪) বিকেলে পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক (জানুয়ারি/২০২৪) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত আইজিপি হারানো মোবাইল সেট উদ্ধার অভিযান জোরদার করা এবং মোবাইল সেট ছিনতাই/চুরি প্রতিরোধে টহল বাড়ানোর নির্দেশও দিয়েছেন।

তিনি কিশোর অপরাধ দমনের ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো এলাকায় কিশোর গ্যাং গড়ে ওঠার আগেই তা নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি

ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন। পুলিশ সদরদপ্তর প্রান্তে ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

হাতিরপুলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

‎৩ আগস্ট ২০২৪: শহীদ মিনার থেকে ঘোষিত হয় সরকার পতনের এক দফা

জবি ছাত্রীকে যৌন হয়রানি, অভিযোগ গেল রাষ্ট্রপতির কাছে

১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি চট্টগ্রামে চিনির গুদামে লাগা আগুন

‎টানা বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচাবাজারে, বেড়েছে মাছের দাম

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

আশুলিয়া হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

যুদ্ধবিমান বিধ্বস্ত: চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩২ ‎

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিসটেনসেন ‎