বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

হবিগঞ্জে চেয়ারম্যান-কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত

প্রতিবেদক

মার্চ ৭, ২০২৪ ৮:২৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে বেশকিছু দোকানপাট ও মার্কেট ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজছাত্র তাহসিন হত্যার ঘটনার সূত্র ধরে ওই উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাতাবাদ গ্রামের বাসিন্দা সৈয়দ খালেদুর রহমান এবং আনমনু গ্রামের বাসিন্দা পৌর কাউন্সিলর নানু মিয়ার

লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়।

প্রায় তিন ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ছুটোছুটি করে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাঁশখালীতে হা‌তির আক্রমণে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুর ‎নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত বিজিবি; কেউ যেন ভোটের প্রক্রিয়ায় ব্যাঘাত না ঘটায়

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

শপথ নিলো জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা

মানিকগঞ্জের শিবালয়ে কাঠপট্টিতে আগুন

রোজায় সারাদেশে নিত্যপণ্যের বাজার চড়া, এক হালি লেবু ১৪০ টাকা

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের ‘গণহত্যা’ মামলায় যোগ দিচ্ছে ব্রাজিল ‎

হাইকোর্টের রায় নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ

চৌদ্দগ্রামে জামায়াত আমির চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনাদের ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাবো না

বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, ফের বাড়তে পারে দেশে