বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রাশিয়ার হামলায় নিহত ৫, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি

প্রতিবেদক

মার্চ ৭, ২০২৪ ৮:১৮ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ইউক্রেনের ওডেশা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) এই হামলা চালায় রাশিয়ান বাহিনী।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ওডেসার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই একটি জায়গায় বৈঠক করছিলেন জেলেনস্কি ও মিৎসোতাকিস।

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক সিএনএনকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহতও হয়েছেন। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটির জোরালো শব্দ তিনি শুনতে পেয়েছেন।
এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, আজ আমরা হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন যে কারা এই হামলা করছে। আমি বিস্তারিত এখনো জানি না। কিন্তু আমি এটা জানি বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন।

‘আমাদের দ্রুততার সঙ্গে নিজেদের রক্ষা করতে হবে। আর নিজেদের রক্ষায় সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের মিত্রদের উচিত, আমাদের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া।’

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন শুল্কারোপের আদ্যোপান্ত: সর্বোচ্চ সিরিয়ায়, সবচেয়ে কম ইউরোপিয়ান দেশগুলোতে

গাজায় লাইভ সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক

পুলিশি হেফাজতে লতিফ সিদ্দিকী, অবরুদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

‎অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার

তেলের বিনিময়ে চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে ইরান

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে রেকর্ড ৫ হাজার ডলার ছাড়িয়েছে

গাজীপুরে ৩০০ গ্রাম ওজনের শিলা ও বজ্রসহ মুষলধারে বৃষ্টি