বুধবার , ১০ জুন ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

প্রধানমন্ত্রী অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে

প্রতিবেদক
The Daily World News
জুন ১০, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৩০ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ আমাদের সবার, অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে শহীদদের এই আত্মদান যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ৪ দশক ধরে আস্থা ও নির্ভরতার নাম সশস্ত্র বাহিনী। দেশের সম্মান ও সাহসের প্রতীক তারা। ২০০৯ সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিলো। অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। এছাড়া, মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিলো অনেক। পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভরতার তাগিদ দেন তিনি।

এসময় সরকার প্রধান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনগুলোতেও নারী সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এর আগে শান্তিরক্ষায় ৬ জন শহীদের পরিবার এবং ৭ জন আহতকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

চাঁদাবাজদের কাছে দেশ বর্গা দেয়া হবে না: নাহিদ

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো ‘কিচেন কেবিনেট’, পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন

ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে

ফের শেয়ারবাজারে বড় দরপতন

কলেজ শিক্ষকদের ছুটির বিষয়ে সরকারের নতুন পদক্ষেপ

ইরানের হামলা ঠেকাতে সি-র‍্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন যুক্তরাষ্ট্রের

নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, কর ফাঁকিও সহজ: গভর্নর

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

যুদ্ধবিরতির পর তেলের দাম কমেছে অন্তত ১৫ শতাংশ