Monday , 8 June 2026 |
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

পুশইন বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:০৪ পিএম

নিয়ম না মেনে বাংলাদেশে পুশইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এটি বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাদের ফেরত দেওয়ার একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই তাদের ফেরত পাঠাতে হবে। এই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভারতের পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত করছে এবং এটি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইন চেষ্টা ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। বাহিনীর শক্ত অবস্থানের কারণে সীমান্তে জড়ো করা মানুষদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বিএসএফ।

সর্বশেষ - সারাদেশ