বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বুথফেরত সমীক্ষায় তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস?

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ৩০, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষার ফলাফল আসতে শুরু করেছে। ২৯৪ আসনের এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অধিকাংশ বুথফেরত সমীক্ষায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আনন্দবাজার ডটকম।

তবে একাধিক ভারতীয় সমীক্ষা অনুযায়ী, এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার অতিক্রম করে এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল।

আনন্দবাজার ডট কমের সমীক্ষায় বিজেপিকে ১৪৬ থেকে ১৬১টি আসনে এগিয়ে রাখা হয়েছে, যেখানে তৃণমূল পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন। চাণক্য স্ট্র্যাটেজি এবং পোল ডায়েরির মতো সংস্থাগুলোও বিজেপিকে ১৫০-এর বেশি আসনে জয়ী হওয়ার ইঙ্গিত দিয়েছে।

বিপরীতে, এবিপি আনন্দ ও পিপলস পালসের মতো কিছু সমীক্ষা দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ১৯৫ থেকে ২০৫টি আসন পেয়ে রাজ্যে পুনরায় ক্ষমতা ধরে রাখবে। তবে প্রায় সব সমীক্ষাতেই বাম এবং কংগ্রেস জোটের ফলাফল অত্যন্ত হতাশাজনক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী সোমবার (৪ মে) চূড়ান্ত ভোটগণনার দিনই স্পষ্ট হবে, কার হাতে যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা।

সামগ্রিক বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল বিশ্লেষণ করলে দেখা যায় যে, সংখ্যাগরিষ্ঠ সমীক্ষায় বিজেপি এগিয়ে রয়েছে, এমন চিত্র দেখা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে।

তবে এবিপি আনন্দ ও পিপলস পালসের মতো কিছু একক সমীক্ষায় আবার তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাজারে ‘তাচ্ছিল্যের শিকার’ মধ্য ও নিম্নবিত্তরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

নাজমুল ইসলামকে বিসিবির নোটিশ, পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা

রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুন কি ক্ষমা পেতে পারেন?

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অন্তত ৬৮ শরণার্থী ও অভিবাসীর মৃত্যু

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থার নির্দেশ

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ সদস্যসহ নিহত ৫

মোহাম্মদপুরে ৯ হত্যা নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

বিএনপি কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না: তারেক রহমান