বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে হাওরে বোরো ধান কাটায় সংকট

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ২৯, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে বোরো ধান কাটায় চরম সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত প্রায় অর্ধেক ধান কাটা সম্পন্ন হলেও বাকি জমির ধান এখনও পানির নিচে পড়ে রয়েছে।

জানা যায়, সুনামগঞ্জে প্রায় ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ১ লাখের সামান্য কিছু বেশি ধান কাটা হলেও অবশিষ্ট ফসল এখনও মাঠেই রয়েছে। গত কয়েকদিনের অনবরত বৃষ্টির কারণে কৃষকরা হাওরে নামতে পারছেন না, ফলে পাকা ধান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক কৃষক পলিথিন ও কলাগাছের ভেলা কিংবা নৌকার সাহায্যে কোনোভাবে ধান কেটে আনার চেষ্টা করছেন। তবে পানি জমে থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রেই ধান সংগ্রহ ব্যাহত হচ্ছে।

কৃষকরা আরও জানান, যেসব ধান কাটা হয়েছে সেগুলোও সময় মতো শুকানো যাচ্ছে না। ফলে অনেক জায়গায় মাড়াই করা ধানে চারা গজাতে শুরু করেছে।

তারা বলেন, এ অবস্থায় হাওর এলাকার কৃষকরা যদি সরকারের সহযোগিতা না পান তাহলে তারা আর ঘুরে দাঁড়াতে পারবেন না।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না: তারেক রহমান

‎শেখ হাসিনার বিরুদ্ধে মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ

‘রাজনৈতিক বিবেচনায়’ গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

বিশ্ব বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে রেকর্ড ৫ হাজার ডলার ছাড়িয়েছে

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

রাজধানীতে ব্যাপক শিলাবৃষ্টি

এবার বরখাস্ত হলেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি