রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

মোহাম্মদপুরে ৯ হত্যা নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ২৬, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ এএম

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নুর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানির দিন ধার্য রয়েছে।

এদিন প্রথমে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবে প্রসিকিউশন। এরপর ডিসচার্জ চেয়ে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

গত ১৫ এপ্রিল এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তা দ্বিতীয়বারের মতো পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।

ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আমরা এক সপ্তাহ সময়ের আবেদন করছি। নির্ধারিত তারিখে প্রথমে প্রসিকিউশন, পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে।

এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট আসামি ২৮ জন। এর মধ্যে গ্রেফতার রয়েছেন চারজন। তারা হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

এদিকে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় জুনাইদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দিপু মনি, শাহজাহান খান, আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী, এমপিদের।

সর্বশেষ - সারাদেশ