শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

বদলে গেল ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ২৪, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম

আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে দিবসটি পালিত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন বা পালন সংক্রান্ত পরিপত্রের ‘জাতীয় চা দিবস’ তারিখ সংশোধনের প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।

তারিখ পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করে আসছে।

বৈশ্বিকভাবে ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনামের মতো বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশগুলোও ২১ মে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে। তাই আন্তর্জাতিক এই তারিখের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, কর ফাঁকিও সহজ: গভর্নর

হাইকোর্টের রায় নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ

সিদ্ধিরগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে বাস, চালক-সহকারী আহত

বাসার ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গালিফ গ্রেফতার

গ্যাস সিলিন্ডার থেকে ছড়ানো আগুনে প্রাণ গেল আরও দুজনের

অ্যাটলেটিকো মাদ্রিদকে কাঁদিয়ে স্পেনের সিংহাসনে রিয়াল সোসিয়েদাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুর ‎নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত বিজিবি; কেউ যেন ভোটের প্রক্রিয়ায় ব্যাঘাত না ঘটায়

ডিএনসিসির বাড়িভাড়া নির্দেশিকা ‎দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি

মঙ্গলবার চালু হচ্ছে ‘বুড়িমারী এক্সপ্রেস’

গাজীপুরে ৩০০ গ্রাম ওজনের শিলা ও বজ্রসহ মুষলধারে বৃষ্টি