মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম

প্রতিবেদক
The Daily World News
মার্চ ৩, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

দেশের বাজারে সবশেষ ১০ দফা সমন্বয়ে ৭ বারই বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে সবশেষ টানা ৬ দফায় বাড়ানো হয়েছে মোট ২১ হাজার ৮৭০ টাকা।

সবশেষ মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ৬ষ্ঠ দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, সবশেষ ২ মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সোমবার সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ১৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বেচাকেনা হচ্ছে

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২১ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানের শহীদ-আহত পরিবারের জন্য বিএনপির বিশেষ আয়োজন

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

দেশে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

জেষ্ঠ্যতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার বিষয়ে একমত দলগুলো

যুদ্ধবিমান বিধ্বস্ত: চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩২ ‎

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে—প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

‎অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়

২৭ জুলাই ২০২৪: কারফিউর মধ্যে চলে গণগ্রেফতার, সারজিস-হাসনাতকেও তুলে নেয় ডিবি ‎