বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

‘রাজনৈতিক বিবেচনায়’ গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ

প্রতিবেদক
The Daily World News
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজেই ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগী, তাকে পুরো ব্যাংকিং খাতের নিয়ন্ত্রকের আসনে বসানো হলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ কোনো আনুষ্ঠানিক বা অলংকারমূলক দায়িত্ব নয়; এটি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। এ পদে থাকা ব্যক্তির ওপর নির্ভর করে মুদ্রানীতির স্থিতিশীলতা রক্ষা, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং দেশীয় ও আন্তর্জাতিক আস্থা গড়ে তোলা।

‘জুলাইয়ের গণআন্দোলনের পর জনগণ যখন কাঠামোগত পরিবর্তনের দাবি তুলেছিল, তখন যোগ্যতা ও মেধাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ছিল। তার মতে, কোটা আন্দোলন কেবল কোটার প্রশ্ন ছিল না; এটি ছিল মেধাতন্ত্র ও দক্ষ প্রশাসনের দাবিতে একটি ঐতিহাসিক পদক্ষেপ’— যোগ করেন তিনি।

তবে নতুন বাংলাদেশ ব্যাংক গভর্নরের নিয়োগ সেই প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত বার্তা দিচ্ছে বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

মিয়া গোলাম পরওয়ার বললেন, দেশের ইতিহাসে এই প্রথম একজন শিল্পপতিকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে বসানো হলো, যার প্রতিষ্ঠানের প্রায় ৮৯ কোটি টাকা ঋণ বিশেষ নীতিমালার আওতায় পুনঃতফসিল করা হয়েছিল নিয়োগের অল্প সময় আগে। তিনি আবার বর্তমান শাসক দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যও ছিলেন। ইতোমধ্যে জ্যেষ্ঠ ব্যাংকাররা স্বার্থের সংঘাত ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যে ব্যক্তি নিজেই ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগী, তাকে পুরো ব্যাংকিং খাতের নিয়ন্ত্রকের আসনে বসানো হলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক।

তার মতে, শক্তিশালী, স্বাধীন ও দক্ষ নেতৃত্বসম্পন্ন প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশের অগ্রযাত্রা সম্ভব নয়। রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ, মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত দেশীয় আস্থা যেমন নষ্ট করে, তেমনি আন্তর্জাতিক মহলেও আস্থার সংকট তৈরি করে। একটি মাঝারি আকারের প্রতিষ্ঠান পরিচালনায় যিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন, তিনি কীভাবে একটি পুরো দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবেন; এই প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই উঠছে।

সবশেষে বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, যখন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাসযোগ্যতা, পেশাদারিত্ব এবং মেধাভিত্তিক নেতৃত্ব, এমন এক সময় বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার অবসানের সংকেত দিতে পারে এই সিদ্ধান্ত।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জামিলের নতুন গান ‘আনমনে’

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থার নির্দেশ

একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে নারীদের গায়ে হাত মেনে নেয়া হবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের মাঠে এখন সুরের লড়াই, তারুণ্য ও প্রযুক্তিতে বদলে গেছে নির্বাচনী প্রচারণা

লিটারে ডিজেল ৭৫ পয়সা, পেট্রোল ৩ ও অকটেনের দাম ৪ টাকা কমলো

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের

নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি, সুযোগ পেলো স্কটল্যান্ড

গ্যাস সিলিন্ডার থেকে ছড়ানো আগুনে প্রাণ গেল আরও দুজনের

দাঁড়িপাল্লা-শাপলা কলির আসন সমঝোতা ‎এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!