মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

নতুন-পুরোনো সিনেমা নিয়ে ঢাবিতে চলচ্চিত্র উৎসব

প্রতিবেদক
The Daily World News
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

নতুন-পুরোনো একগুচ্ছ চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত।

২৪তম এই উৎসবে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি স্লটে (সকাল ১০টা, দুপুর ১২:৩০, বেলা ৩:৩০ ও সন্ধ্যা ৬:৩০) সিনেমা দেখানো হবে। প্রতিটি সিনেমার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা।

৩ ফেব্রুয়ারি: উৎসবের পর্দা উঠবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে আহমেদ হাসান সানি পরিচালিত চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’-র মাধ্যমে।

৪ ফেব্রুয়ারি: প্রদর্শিত হবে ‘দেয়া নেয়া’, ‘সূর্যকন্যা’, ‘চক্কর ৩০২’। এছাড়া, চলবে রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’।

৫ ফেব্রুয়ারি: তালিকায় রয়েছে ‘রূপবান’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘জয়া আর শারমিন’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

৬ ফেব্রুয়ারি: প্রদর্শিত হবে ‘মেঘের অনেক রঙ’, ‘নীলচক্র’, ‘অন্যদিন’। এছাড়া, চলবে কালজয়ী সিনেমা ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’।

৭ ফেব্রুয়ারি: এদিন প্রদর্শিত হবে ‘হারমোনিয়াম’, ‘এশা মার্ডার’, ‘উৎসব’। থাকছে তারেক মাসুদের ‘মুক্তির গান’।

৮ ফেব্রুয়ারি: প্রদর্শিত হবে ‘নয়নের আলো’ ও ‘ধর’। বেলা ৩:৩০ মিনিটে থাকবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘ময়া: দ্য নেম উই কল’, ‘জন্ম থেকে জ্বলছি’ ও ‘ধ্যাৎ’। পশ্চিমবঙ্গের জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের।

সর্বশেষ - সারাদেশ