শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক

আগস্ট ২, ২০২৫ ৭:১৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 2nd August, 2025 10:46 am

‎জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। ঘোষণার দিন ও সময় আজকেই চূড়ান্ত হতে পারে।

‎শনিবার (২ আগস্ট) সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের র‍্যালি শেষে এ তথ্য জানান তিনি।
জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সনদ আর ঘোষণাপত্র আলাদা জিনিস। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পৌঁছানো একটি সিদ্ধান্ত এবং জনসম্মুখে প্রকাশ হবে এমন একটি ডকুমেন্ট। যেটির মাধ্যমে কোন দল কোন কোন বিষয়ে একমত ও দ্বিমত সেটি জানতে পারবে জনগণ। সব দলের কম্প্রোমাইজের মধ্যে দিয়ে এটি ইতোমধ্যে একটি পর্যায়ে পৌঁছেছে। প্রস্তুতি চলছে, শীঘ্রই ঘোষণা হবে।

‎আর জুলাই ঘোষণাপত্র আলাদা জানিয়ে উপদেষ্টা বলেন, এটি গণঅভ্যুত্থানের আকাঙ্খার একটা পেপার ওয়ার্ক বা দালিলিক প্রমাণ। পাঁচ আগস্টে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটার দালিলিক প্রমাণ হিসেবেই থাকবে এটি। তবে সেখানে সকল রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে কি না নিশ্চিত নয়। এর মাধ্যমে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ফুটে উঠবে।
‎তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন পর্বে প্রবেশ করেছে। গত এক বছরে দেশের মানুষের ভাগ্য পুরোপুরি পরিবর্তন সম্ভব হয়নি বলেও জানান তিনি

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সকলের ব্যর্থতা: আলী রীয়াজ

ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রূপগঞ্জের গাউছিয়া কাচাবাজারে আগুনে পুড়ে, ৩শ কোটি টাকার ক্ষতি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে মুক্ত করা হয়েছে

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় সপ্তম

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিসটেনসেন ‎

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি