বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রতিবেদক

জুলাই ৩০, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক | 30th July, 2025 9:44 am

‎রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে অনুভূত হয়েছে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। খবর রয়টার্সের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১২ মাইল গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সুনামির জেরে পূর্ব এবং উত্তর-পূর্ব উপকূলে ১০ ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়তে পারে। সুনামি হতে পারে কামচাটকাতেও।
এদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা রাশিয়া, জাপান, আলাস্কা এবং হাওয়াইয়ের কিছু উপকূলে আগামী তিন ঘণ্টার মধ্যে ‘বিপজ্জনক সুনামি ঢেউ’ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে। গুয়াম ও মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপ অঞ্চলের জন্যও সুনামি ওয়াচ (পর্যবেক্ষণ) কার্যকর রয়েছে।

‎এর আগে, গত গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ডিসেম্বরের মধ্যে ব্যাংকিং খাতে বড় সংস্কারগুলো করা হবে: অর্থ উপদেষ্টা

১৭ জুলাই ২০২৪: কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে

হাইকোর্টের রায় নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ

রোজায় সারাদেশে নিত্যপণ্যের বাজার চড়া, এক হালি লেবু ১৪০ টাকা

ঈদের সাত দিন আগে থেকে সড়কের নির্মাণকাজ বন্ধ থাকবে

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের

যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

আসলেই বিচ্ছেদের পথে হাঁটছেন কিনা, জানালেন নেহা

আইপিএল উদ্বোধনে যে তারকারা পারফর্ম করবেন

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই