বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

এক দিন ছুটি নিলেই ঈদে কাটাতে পারবেন ১০ দিন

প্রতিবেদক

মার্চ ২১, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

টানা এক মাস রোজা রাখার পর আসে ঈদ। এ দিনে আনন্দে মেতে ওঠেন মুসলমানরা। এই ঈদ ঘিরে থাকে নানান পরিকল্পনাও। নাড়ির টানে কেউ ছুটে যান গ্রামের বাড়ি, আবার কেউ স্বজনদের নিয়ে বেরিয়ে পড়েন ঘোরাঘুরিতে।

এমন উৎসবে যদি অফিস থেকে ১০ দিন ছুটি পান কেমন হবে? কিছুটা অবিশ্বাস্য হলেও এমনটাই হতে যাচ্ছে এবারের ঈদুল ফিতরে। কারণ, শবে কদর, পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ঈদে বড় বন্ধ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ১০ বা ১১ এপ্রিল ঈদের দিন হতে পারে। সাধারণত আমাদের দেশে ২৯ রমজান থেকে শুরু হয় তিন দিন বা চার দিনের ঈদের ছুটি। সে অনুযায়ী ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ঈদের ছুটি শুরু হতে যাচ্ছে। এরপর ১২ ও ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি শেষে ফের অফিস শুরু হবে ১৫ এপ্রিল (সোমবার)। এ হিসাবে ছুটি মিলছে ছয় দিনের।

এদিকে, ঈদের ছুটির আগে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার। ৭ এপ্রিল (সোমবার) শবে কদরের বন্ধ থাকছে। মাঝে ৮ এপ্রিল এক দিন কর্মদিবস থাকছে সরকারি চাকরিজীবীদের। তাই এ দিনটি ছুটি নিলেই তারা একসঙ্গে কাটাতে পারবেন ১০ দিন।

এবার রমজান মাস ৩০ দিনের হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছে আরব আমিরাত। ফলে দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে ১০ এপ্রিল।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দেশের প্রতিনিধিদলের বৈঠক

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন

গাজায় লাইভ সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক

হবিগঞ্জে চেয়ারম্যান-কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত

রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে?

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

মার্কিন শুল্কারোপের আদ্যোপান্ত: সর্বোচ্চ সিরিয়ায়, সবচেয়ে কম ইউরোপিয়ান দেশগুলোতে

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে, সই হতে পারে ৬ চুক্তি ও সমঝোতা

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

দেশের প্রচলিত আইন জানা সবার দায়িত্ব: আইজিপি