বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ভূমিকম্পে কাঁপলো জাপান, সুনামির আশঙ্কা নেই

প্রতিবেদক

মার্চ ২১, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আবারও ভূমিকম্পে কাঁপলো জাপান। বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টার দিকে টোকিওর উত্তরে এই ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, টোকিওর উত্তরে কাসুকাবে অঞ্চল থেকে চার কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। কাসুকাবে শহরে ২ লাখ ৩০ হাজার মানুষ বাস করেন।

জাপান জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। কম্পন মাপার একটি নিজস্ব স্কেল রয়েছে জাপানের। শূন্য থেকে সাত পর্যন্ত সেই স্কেলে এ দিনের কম্পনের মাত্রা ছিল পাঁচ। অর্থাৎ, প্রবল কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পরপরই টোকিও এবং এর আশপাশের এলাকাগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

এ ঘটনায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জাপানি বার্তাসংস্থা এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের জেরে বুলেট ট্রেন বন্ধ করে দেওয়া হয়। টোকিও থেকে ফুকুশিমার রাস্তায় আলো নেই। তাই ট্রেন বন্ধ করে দিতে হয়েছে।

পরমাণু চুল্লির কাজও সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কোথাও কোনো সমস্যা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি কম্পনস্থলের খুব কাছে।

জাপান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রতি বছর সেখানে অন্তত ১ হাজার ৮০০টি ভূমিকম্প হয়, যা গোটা পৃথিবীর ১৮ প্রায় শতাংশ। দেশটির ঘরবাড়িগুলোও সেই মতো করে তৈরি করা হয়। এ কারণে ক্ষয়ক্ষতিও হয় কম।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-জনতার জাগরণে স্বৈরাচারের পতন: ঐতিহাসিক ৫ আগস্ট আজ

ক্লাব বিশ্বকাপে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

গাজীপুরে ৩০০ গ্রাম ওজনের শিলা ও বজ্রসহ মুষলধারে বৃষ্টি

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন ‎

জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব: মির্জা ফখরুল ‎

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির