৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

  1. নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেবেন ৩৪৯ জন নির্বাচিত সংসদ সদস্য। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

ভোটগ্রহণের জন্য সংসদকক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা নির্ধারিত নিয়মে ভোট দিয়ে ব্যালট বাক্সে ব্যালট জমা দেবেন। ভোট শেষ হওয়ার পর সংসদকক্ষেই ব্যালট গণনা করা হবে।

গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একই দিনে নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।