১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

লেখক:
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

  1. মুন্সীগঞ্জ প্রতিনিধি: স্বামীর মৃত্যুর কারণে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
    বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
    কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সঙ্গে নিরাপত্তায় থাকবেন।
    এর আগে বুধবার (১৯ আগস্ট) দীপু মনির মেয়ে তানি দিপাবলি মুন্সীগঞ্জ কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন। পরে জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হলেও শেষ পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল অনুমোদন করা হয়।
    দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তার প্রয়াত স্বামীর মরদেহ রাখা হয়েছে। এরপর গুলশান আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।
    উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়।