রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

প্রতিবেদক
The Daily World News
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

ভোট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে জনগণকে প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ড. শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন?

ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।

এসময় ন্যায় ও সত্যের ওপর অটল থাকার প্রত্যায় জানিয়ে জামায়াত আমির বলেন, ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান আরও বলেন, সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। জামায়াত আমির পোস্টের শেষে দেশবাসীর জন্য দোয়া কামনা করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাবেক সচিবের মেয়ে চুরি করেছে ৮০০ মোবাইল, ডাক্তার সাজতে গিয়ে ধরা

বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম

অনলাইনে টাকা আয়ের প্রলোভন, ডিএমপির সতর্কবার্ত

ফিরে দেখা অভ্যুত্থানের দিনগুলো, কী বলছেন জুলাই যোদ্ধারা? ‎

খামেনিকে টার্গেটের পূর্বে সিকিউরিটি ক্যামেরা-ফোন হ্যাক করেছিলো ইসরায়েল

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

এবার দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

কুমিল্লায় নির্ধারিত দামে মিলছে না গরুর মাংস

অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে, সই হতে পারে ৬ চুক্তি ও সমঝোতা