রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন: সারজিস

প্রতিবেদক
The Daily World News
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশে পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সারজিস লেখেন, ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি’র আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।

তিনি আরও লেখেন, পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।

এর আগে, শনিবার জানানো হয় পরদিন সন্ধ্যা ৭টায় জামায়াত আমির ও রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জের শিবালয়ে কাঠপট্টিতে আগুন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৬

শেষ হলো মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার সাক্ষ্য

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ২০

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুর ‎নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত বিজিবি; কেউ যেন ভোটের প্রক্রিয়ায় ব্যাঘাত না ঘটায়

তজুমদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি আলাউদ্দিনসহ গ্রেফতার ২

ব্যাংকগুলোতে নগদ ডলারের পরিমাণ বাড়ছে

গুগলের এআই জিমিনি আইফোনে ব্যবহার করবেন যেভাবে

তেলের সংকট, চালকদের পাশাপাশি বিপাকে পাম্প কর্তৃপক্ষ