শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ২৪, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে পীরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে তিনি কবর জিয়ারত করেন।

এসময় আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে তার বাবা, ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ নেতাকর্মীদের সাথে নিয়ে মোনাজাত করেন তিনি।

মূলত আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াত আমির। তিনি বলেন, শহীদের ত্যাগ ও আদর্শকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে জামায়াত।

জামায়াত আমির বলেন, আমরা চাই অবিলম্বে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে দোষীদের শাস্তি দেয়া হোক। এই ব্যাপারে আমাদের অবস্থান একইবারই স্পষ্ট। শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের সকল পরিবারকে আমরা আমাদের মাথার তাজ করে রাখবো। এবং এটা বাস্তবে দেখবেন ইনশাআল্লাহ। এটা ঠোঁটের কথা নয় এটা মুখের কথা।

তিনি আরও বলেন, আমরা কথা দিচ্ছি জীবন যাবে তবুও মাথা নত করবো না। যেভাবে আবু সাঈদরা বুক চিতে দিয়েছিল। দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি। কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারও কাছে বন্ধক রাখবো না। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমরা সবাই মিলে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

‎বাঁধ ভেঙে ফেনীর ২০ গ্রাম প্লাবিত, পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

স্মার্ট বাংলাদেশ গড়তে বাণিজ্যের আধুনিকায়ন অপরিহার্য: এফবিসিসিআই

ই-পাসপোর্টে যেসব সংশোধনী এলো

ফরিদপুরে ইফতারির সময় তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত ২২

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণের আগেই পুড়লো ১০ গাড়ি

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা, পলাতক স্বামী গ্রেফতার

৬-২ ব্যবধানে এগিয়ে সেরা আটে ম্যানসিটি