বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না: তারেক রহমান

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ২২, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। কিন্তু যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, তারা যেটার মালিক মানুষ না সেটার কথা বলে শিরকী করে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা বলে অমুক-তমুককে দেখেছি, এবার আমাদের দেখেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা দেখা হয়েছে। তাদের ইতোমধ্যে দেশের মানুষ দেখে নিয়েছে। এই কুফরি, হঠকারিতা ও মিথ্যাবাদীদের সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, একের পর এক ডামি ও নিশিরাতের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যেভাবে দেশকে নতুন করে স্বাধীন করেছে, তা ৭১-এর স্বাধীনতার মতোই তাৎপর্যপূর্ণ।

‎খালেদা জিয়ার আমলে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল বলে জানান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি অভাবী ও মধ্যবিত্ত পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলবো। বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, দেশের মধ্যে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কীভাবে পোস্টাল ব্যালেটে ডাকাতি করা হয়েছে তা দেশবাসী দেখেছে।

এছাড়াও সমাবেশে বিএনপি চেয়ারম্যান জানান, আগামীতে সরকার গঠন করে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করতে চায় বিএনপি। এ সময় ধানের শীষে ভোট দিতে দেশের মানুষকে আহ্বান জানান তিনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

ঢাকা-৮ আসন আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ

রাজধানীতে মাছ ও সবজির যোগান কমছে, বাড়ছে দাম

রোজা শুরুর আগেই লেবু ও শসার বাজারে আগুন

হঠাৎ মানসিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

১৭ জুলাই ২০২৪: কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণের আগেই পুড়লো ১০ গাড়ি

মার্কিন শুল্কারোপের আদ্যোপান্ত: সর্বোচ্চ সিরিয়ায়, সবচেয়ে কম ইউরোপিয়ান দেশগুলোতে